কবি সৈয়দ শামসুল হক: কবিতায় বোধ ও বিবর্তনের রূপকার
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
বাংলা একাডেমি
Abstract
সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ছিলেন বাংলা সাহিত্যের একজন সব্যসাচী ও বহুমাত্রিক স্রষ্টা । তিনি কবিতা, নাটক, উপন্যাসসহ প্রায় সব শাখায় অবদান রেখেছেন । তিনি নিজেকে কবি হিসেবেই পরিচয় দিতে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন , কারণ কবিতায় তিনি অস্তিত্বের সংকোচন ও সম্প্রসারণের সংবাদ এবং জীবন-অভিজ্ঞতার সার আবিষ্কার করতেন। তাঁর কবিতার মূল বিষয় ছিল মনোজগত ও আধুনিক মানুষের জটিল মনোভঙ্গি । তিনি প্রেম, সমাজ, ইতিহাস ও পার্থিব বিষয়কে কবিতায় একাকার করেছেন । তিনি কাব্যনাট্য রচনায় এবং আঞ্চলিক বা উপভাষায় রচিত কাব্যে (যেমন: পরাণের গহীন ভিতর ) পথিকৃৎ। তিনি আধুনিক বিজ্ঞান ও যুক্তিবাদে বিশ্বাসী ছিলেন । তাঁর কবিতায় স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত জাতীয় চেতনা প্রতিফলিত হয়েছে সূক্ষ্ম শিল্পবোধ ও নিজস্ব প্রকরণ ব্যবহারের মাধ্যমে । তিনি বাংলা কাব্যে নিজস্ব জীবনদর্শন, বৈশ্বিক বীক্ষণ ও প্রকরণগত সচেতনতা এনে বোধ ও বিবর্তনের রূপকার হিসেবে প্রতিষ্ঠিত ।
Description
Citation
ইয়াসমীন আরা লেখা । (2017)। কবি সৈয়দ শামসুল হকঃ কবিতায় বোধ ও বিবর্তনের রূপকার।বাংলা একাডেমি।
