Uttara University Campus
Academic Excellence • Open Access • Global Reach

UU Academic Repository

Discover, preserve, and share the scholarly achievements of Uttara University’s faculty, researchers, and students — accessible to the world.

Preserved Research
Global Open Access
Permanent Archiving
© Uttara University
 

Communities in DSpace

Select a community to browse its collections.

Recent Submissions

Item
সিএইচই শিক্ষা ও গবেষণায় এআইকে প্রাধান্য দেবে উত্তরা ইউনিভার্সিটি
(Kaler Kontro, 2026-07-16)
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। এআই-সান্ধ্য দক্ষ প্রকৌশলী ও গবেষক তৈরির পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম চৌকস বিভাগ হিসেবে জায়গা করে নিয়েছে উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের হাতের নাগালে আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা এবং বৈশ্বিক মানের এআই ও প্রযুক্তিভিত্তিক গবেষণার সুযোগ নিশ্চিত করার কারণে বিভাগটি বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অন্যতম পছন্দের বিভাগে পরিণত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী বলেন, ‘আমরা একেবারে শুরু থেকেই আমাদের বিভাগগুলোতে বিষয়বস্তু হিসেবে এআই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের রেওয়াজই হলো সময়ের চাহিদার দিকে নজর রেখে পাঠপরিকল্পনা সাজানো। চারদিকে এআই বিপ্লবের ফলে ভবিষ্যতের কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলো সবচেয়ে ভালোভাবে মোকাবিলা করতে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে খুব শিগগিরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং—এই তিনটি যুগোপযোগী নতুন প্রোগ্রাম যুক্ত হতে যাচ্ছে।’ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, গবেষণার ক্ষেত্রেও এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান উল্লেখযোগ্য। ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন ও মেশিন লার্নিংয়ের মতো আধুনিক এআই-ভিত্তিক বিভিন্ন বিষয়ে চলমান গবেষণাপত্র নিয়মিত দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে প্রকাশিত হচ্ছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন বিভাগের শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এ দেশ থেকে নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে এ বিভাগের শিক্ষার্থীদের তিনটি উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়ে সাফল্য অর্জন করে। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিটিএফ অ্যান্ড প্রোগ্রামিং কনটেস্টেও সফলভাবে অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
Item
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে উত্তরা ইউনিভার্সিটি–প্রাইম ব্যাংকের সেমিনার
(বাংলাদেশ প্রতিদিন, 2026-04-10)
উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম ব্যাংক একাডেমির যৌথ উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম-২০২৬ (সিজন ১)’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ আয়োজন করা হয়। স্কুল অব বিজনেসের উদ্যোগে এবং ইউইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করা ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা নিয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বলে আয়োজকরা জানান। সেমিনারে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসির তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁরা হলেন—অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিংয়ের হেড এম. নকায়েম এ. চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিংয়ের হেড শায়লা আরেফিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের হেড এম. এম. মাহবুব হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ড. ইফরাত হোসেন। তিনি শিক্ষার্থীদের জন্য আর্থিক ও ক্যারিয়ার সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। কী-নোট বক্তৃতায় প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নকায়েম এ. চৌধুরী ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি ভবিষ্যতের চাকরির বাজারে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা এবং যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তরুণদের ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন। প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আরেফিন তাঁর পেশাগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে নারীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি। অন্যদিকে, একই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান আর্থিক অন্তর্ভুক্তি ও স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিকভাবে সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সেমিনারে একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে ১০টির বেশি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন। এ ছাড়া ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সায়েব মো. সোহায়েব হোসেনসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষক উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য প্রদান করেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ড. ইফরাত হোসেন।
Item
বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেল উত্তরা ইউনিভার্সিটি
(jugantor, 2025-06-24)
রাউন্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং (RUR) ২০২৫-এ গৌরবজনক স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির বিকাশমান অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। ৪ জুন প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। শিক্ষার গুণগত মান, গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে। বিশ্বের ৮৫টিরও বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে RUR ২০২৫ র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এ র‍্যাঙ্কিংয়ে মূল্যায়নের প্রধান চারটি মানদণ্ড হলো—শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা এবং আর্থিক স্থিতিশীলতা। এসব সূচকে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, একাডেমিক উৎকর্ষ, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অবদান বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা র‍্যাঙ্কিংয়ে এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।” এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সম্মাননা নয়; বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির এ অবস্থান প্রমাণ করে যে, মানসম্মত শিক্ষা, গবেষণা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটি ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Item
বিপুল উৎসাহ-উদ্দীপনায় উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সেস ডে’
(Kaler Kontro, 2026-05-21)
বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে পালিত হয়েছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সেস ডে’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মানবসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, কর্মীদের কল্যাণ এবং একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও সাফল্যের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো দক্ষ, যোগ্য ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ। বক্তারা আরও উল্লেখ করেন, আধুনিক বিশ্বে প্রযুক্তিগত পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে কর্মক্ষেত্রের ধরন ক্রমশ পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের নতুন দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং নিজেদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানের উচিত কর্মীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করা। দিবসটির আয়োজন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। সার্বিকভাবে, ‘ওয়ার্ল্ড হিউম্যান রিসোর্সেস ডে’ উদযাপনের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটি দক্ষ মানবসম্পদ গঠন, কর্মক্ষেত্রে ইতিবাচক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবর্তনশীল বিশ্বের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
Item
দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, ৩০ শিক্ষার্থী আহত
(Ittafaq, 2026-06-10)
দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, ৩০ শিক্ষার্থী আহত বুধবার (১০ জুন) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ৪০ শিক্ষার্থীর মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, উত্তরা ইউনিভার্সিটির একটি বাস প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে কাত হয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে তাঁদের শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুর সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।