উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েজ টু এ সাসটেইনেবল ফিউচার’ বিষয়ক সেমিনার

Loading...
Thumbnail Image

Authors

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Ittafaq

Abstract

সেমিনারে বক্তারা টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রয়োজনীয়তা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা নিয়েও তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি)-এর চেয়ারম্যান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. রেজওয়ান খান, ইউএসটিসির সাবেক উপ-উপাচার্য ও বিজ্ঞানী অধ্যাপক ড. নওশাদ আলম, সিটি ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাৎ কবীর রিনান এবং ক্লাইমেট চেঞ্জ পলিসি ম্যানেজার ও অ্যাসোসিয়েট, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট-এর উপদেষ্টা এ এস এম মারজান নূর। এ সময় আলোচকরা বলেন, “টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব।” অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকাওয়াত জামান সরকার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Description

Citation

Uttara University. (2026). উত্তরা ইউনিভার্সিটিতে ‘পাথওয়েজ টু এ সাসটেইনেবল ফিউচার’ বিষয়ক সেমিনার. Uttara University.

Endorsement

Review

Supplemented By

Referenced By