‘কালের বিচারে রবীন্দ্রনাথ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার উত্তরা ইউনিভার্সিটিতে

Loading...
Thumbnail Image

Authors

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

বণিক বার্তা

Abstract

‘কালের বিচারে রবীন্দ্রনাথ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে উত্তরা ইউনিভার্সিটিতে। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। আলোচনায় বর্তমান সময়ে রবীন্দ্রচর্চার প্রাসঙ্গিকতা, সমসাময়িক সংকট ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন তিনি। রবীন্দ্রনাথের সাহিত্য, মানস ও বিশ্বমানব হিসেবে তাঁর ব্যক্তিসত্তার অভিযাত্রা নিয়ে আলোচনা করতে গিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথ আমাদেরই একজন ছিলেন, আমাদের খুব কাছের এবং হৃদয়ের গভীরে আসন গেঁথে নেওয়া একজন মানুষ ছিলেন। তিনি প্রথমত বাঙালি ছিলেন, তারপর ছিলেন ভারতীয়। এরপর তিনি হয়ে উঠেছিলেন বৈশ্বিক, সর্বকালের, সার্বজনীন। তাঁর কাছে দেশ হিসেবে, জাতি হিসেবে আমাদের যে ঋণ, তা অনস্বীকার্য। আমাদের সাহিত্যের ভাবনা, সাহিত্যের ভাষাকে ঋদ্ধ করার পেছনে তাঁর অবদান অপরিসীম।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি বলেন, “রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট কালের সীমায় আবদ্ধ অতীত নন, বরং তিনি আমাদের প্রতিটি সংকট ও উত্তরণে চিরন্তন বর্তমান। তাঁর সৃষ্টির অন্তঃস্পর্শী ভাবধারাকে অনুধাবন করতে প্রয়োজন প্রথাবদ্ধ চিন্তার শৃঙ্খলমুক্তি, এক মুক্তচিন্তার আকাশ এবং ধ্যানের মতো গভীর একাগ্রতা। তবেই রবির আলোয় চেনা যায় সমসাময়িক পৃথিবীর আসল রূপ। সময় বদলেছে, কিন্তু রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি; বরং আজ এই জটিল সময়ে দাঁড়িয়ে তাঁর প্রতিটি লাইন যেন আরও বেশি জীবন্ত।” সেমিনারে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সোহানা মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. চঞ্চল কুমার ঘোষ, উত্তরা ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক বদরুল হেলাল, উত্তরা ইউনিভার্সিটির উপদেষ্টা ড. ফায়েজ মোহাম্মদ সিরাজুল হক এবং উত্তরা ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দা আফরোজা জেরিন। সেমিনারে বক্তারা রবীন্দ্রদর্শনের সমসাময়িক নানা দিক এবং বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটে রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ্ আহমেদ উপস্থিত অতিথি, গবেষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। — সংবাদ বিজ্ঞপ্তি

Description

Citation

Uttara University. (2026). ‘কালের বিচারে রবীন্দ্রনাথ: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার উত্তরা ইউনিভার্সিটিতে. Uttara University.

Endorsement

Review

Supplemented By

Referenced By