উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Abstract

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। নারী দিবসের এ বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিয়া রানী দাস, শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি; কে জে ডলি, ম্যানেজিং ডিরেক্টর, ক্লাস “আর” লিমিটেড; অধ্যাপক সামা ফিরোজ, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শুটিং স্পোর্টসের বিচারক; এবং উলফাত জাহান মুন, ম্যানেজিং ডিরেক্টর, আইজি হেলথকেয়ার গ্রুপ। প্রধান অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারীদের বিরুদ্ধে ‘মোরাল পুলিশিং’ বন্ধ করতে হবে। একজন নারীর স্বাধীনতা, পছন্দ-অপছন্দ এবং তাঁর মর্যাদা সমাজের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। সত্যিকার অর্থে উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন নারীদের সমান নাগরিক হিসেবে সম্মান দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপদেষ্টা ড. পারভীন আক্তার জেমী এবং স্কুল অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টসের ডিন সৈয়দা আফরোজা জেমী। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা নারীদের নিজেদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করার আহ্বান জানান। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন শুধু অধিকার প্রতিষ্ঠার বিষয় নয়; বরং একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত।

Description

Citation

Uttara University. (2026). উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন. Uttara University.

Endorsement

Review

Supplemented By

Referenced By