উরি র্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি
| dc.date.accessioned | 2026-08-12T04:37:04Z | |
| dc.date.issued | 2026-05-08 | |
| dc.description.abstract | বিশ্ববিদ্যালয়ভিত্তিক আন্তর্জাতিক উদ্ভাবনী র্যাঙ্কিং WURI (World University Rankings for Innovation) ২০২৬-এ বড় সাফল্য অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। এ বছর প্রতিষ্ঠানটি ৬৪ ধাপ এগিয়ে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান অর্জন করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এর আগে ২০২৫ সালের WURI র্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিল ২৫৭তম। আর ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ২৭৬তম স্থান অর্জন করেছিল। ধারাবাহিক এই অগ্রগতি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক স্বীকৃতি, উদ্ভাবনী সক্ষমতা এবং দ্রুত বিকাশমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এবারের র্যাঙ্কিংয়ে আরেকটি উল্লেখযোগ্য অর্জন হলো ‘Student Support and Engagement’ ক্যাটাগরি। এ বিভাগে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই স্বীকৃতি শিক্ষার্থীবান্ধব পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন। উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এ অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সবসময় প্রতিষ্ঠান পরিচালনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে বলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “Student Support and Engagement ক্যাটাগরিতে বিশ্বসেরা হওয়া এবং একই সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা এমন একটি রূপান্তরমূলক ও উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যা বাস্তব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বিশ্বমানের মানবসম্পদ তৈরি করবে।” বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেল (IRC) জানিয়েছে, এবারের ফলাফল প্রতিষ্ঠানটির রূপান্তরমূলক অগ্রযাত্রার প্রতিফলন। একই সঙ্গে এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে উত্তরা ইউনিভার্সিটিকে একটি অগ্রগামী ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। | |
| dc.identifier.citation | Uttara University. (2026). ইউআরআই র্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি. Uttara University. | |
| dc.identifier.uri | https://dspace.uttarauniversity.edu.bd/handle/123456789/1483 | |
| dc.language.iso | other | |
| dc.publisher | দৈনিক ইনকিলাব | |
| dc.subject | উত্তরা ইউনিভার্সিটি | |
| dc.subject | ইউআরআই র্যাঙ্কিং | |
| dc.subject | Ranking | |
| dc.subject | University Ranking | |
| dc.subject | Academic Excellence | |
| dc.subject | Research Performance | |
| dc.title | উরি র্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি | |
| dc.type | Article |
