উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত
| dc.date.accessioned | 2026-08-12T03:08:19Z | |
| dc.date.issued | 2026-05-21 | |
| dc.description.abstract | বিশ্ব মানবসম্পদ দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘UU HR Summit 2026’। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে ‘বিশ্ব মানবসম্পদ দিবস ২০২৬’ উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস ও স্কুল অব বিজনেসের যৌথ উদ্যোগে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO)-এর সহযোগিতায় এবং মেটলাইফ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সামিটটি অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্তত ২০ জন শীর্ষ কর্মকর্তা সামিটে অংশ নেন। আর্থিক, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি ও তৈরি পোশাক খাতের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাঈমুদ্দুর রশীদ, বিজনেস টেক-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম নাজরুল, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নওয়াদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ জামীন, গ্রামীণফোনের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুণিমা হাসান, বাংলালিংকের সিনিয়র ম্যানেজার হাবিবা ইয়াসমিন, মেটলাইফ লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট নুসরাত শামসুন এবং এটিএন জবসের প্রধান পরিচালন কর্মকর্তা রেই তাকাহাশি। সামিটে মানবসম্পদ ব্যবস্থাপনার সমসাময়িক চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিবেশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। করপোরেট ও একাডেমিক অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজনটি উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। | |
| dc.identifier.citation | “উত্তরা ইউনিভার্সিটিতে ‘UU HR Summit 2026’ অনুষ্ঠিত” | |
| dc.identifier.uri | https://dspace.uttarauniversity.edu.bd/handle/123456789/1474 | |
| dc.language.iso | other | |
| dc.publisher | Ittafaq | |
| dc.subject | উত্তরা ইউনিভার্সিটি | |
| dc.subject | UU HR Summit 2026 | |
| dc.subject | Human Resources | |
| dc.subject | Human Resource Management | |
| dc.subject | HR Professionals | |
| dc.subject | Talent Management | |
| dc.subject | Employee Development | |
| dc.title | উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত | |
| dc.type | Article |
