উত্তরা ইউনিভার্সিটিতে চলছে ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার’
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
prothom Alo
Abstract
উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২৬ সেশনের শিক্ষার্থীদের জন্য গত সোমবার (১ ডিসেম্বর) শুরু হয়েছে ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার’। সম্ভাব্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের প্রকৃত পরিবেশ সম্পর্কে জানানো এবং বিভিন্ন অনুষদের শিক্ষকসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কে সামগ্রিক ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ১৫ দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় ও উপহার।
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। আমরা এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরির পথ বেছে নিতে সহায়তা করি। তাঁদের কৌতূহল, প্রশ্ন এবং সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান—এসব যাচাইয়ের সবচেয়ে ভালো সুযোগ এটি।”
তিনি আরও বলেন, “আমাদের ক্যাম্পাস, পরিবেশ এবং এর সংস্কৃতি ও ঐতিহ্যকে সরাসরি পরখ করার জন্য শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে আমন্ত্রণ জানাই।”
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত মেলায় রয়েছে প্রতিটি বিভাগের আলাদা আলাদা স্টল। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং উত্তরা ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারছেন।
Description
Citation
Uttara University. (2026). উত্তরা ইউনিভার্সিটিতে চলছে ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার’. Uttara University.
