দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, ৩০ শিক্ষার্থী আহত
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Ittafaq
Abstract
দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, ৩০ শিক্ষার্থী আহত
বুধবার (১০ জুন) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন এলাকায় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ৪০ শিক্ষার্থীর মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২০ জনকে শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, উত্তরা ইউনিভার্সিটির একটি বাস প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে কাত হয়ে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে তাঁদের শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Description
Citation
Uttara University. (2026). দুর্ঘটনার কবলে উত্তরা ইউনিভার্সিটির বাস, ৩০ শিক্ষার্থী আহত. Uttara University.
